ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিমন্ত্রী-সচিবের সাইকেল র‌্যালি হল বিশ্ব পর্যটন দিবসে

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিশ্ব পর্যটন দিবসে শতাধিক সাইক্লিস্ট ঢাকায় সাইকেল র‌্যালি করেছেন। র‌্যালিতে অংশ নিয়ে সাইকেল চালিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মহিবুল হক।

শুক্রবার সকালে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিতে টুরিস্ট পুলিশও অংশ নেয়। মানিক মিয়া থেকে র‌্যালিটি সাত রাস্তা হয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে- প্রতিপাদ্যে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেসরকারি বিভিন্ন সংস্থা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপরিকল্পনার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপতি। পর্যটন শিল্পে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

র‌্যালির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, পর্যটন শিল্পের সমন্বিত ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পর্যটন আকর্ষণীয় এলাকাগুলোতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটকদের জন্য সুবিধাদি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করার ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বিগত বছরগুলোতে শুধু ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান করলেও এবার দেশজুড়ে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তাদের নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। পর্যটন নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো সারাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠান হচ্ছে। প্রতিটি জেলা প্রশাসনের নেতৃত্বে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রতিমন্ত্রী-সচিবের সাইকেল র‌্যালি হল বিশ্ব পর্যটন দিবসে

আপডেট টাইম : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯