ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।২৮ সেপ্টেম্বর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন।

আজ সমাবেশে সংগঠনের সহ-সভাপতি রোকেয়া প্রাচী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার জন্মদিন মানে বাঙালি জাতির উন্নয়নের দিন। জননেত্রী শেখ হাসিনা জন্মেছিলেন বলেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলেই ভিক্ষুকের জাতি থেকে উন্নয়নশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি। শেখ হাসিনা বাঙালি জাতির অহংকার। তিনি আজ জাতিসংঘ কর্তৃক বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এটা বাঙালি জাতির জন্য গর্বের এবং অহংকারের।’

অভিনেত্রী তানভিন সুইটি বলেন, সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন শেখ হাসিনার। ৭৫’র পর যে কজন প্রধানমন্ত্রী হয়েছেন তারা দেশের উন্নয়নের জন্য কোনো অবদানই রাখতে পারেননি। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের চেহারাকে পাল্টিয়ে দিয়েছেন। তাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করা হয়। স্বয়ং সৃষ্টিকর্তার কৃপায় তিনি বেঁচে আছেন। তাই আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করি।

সংগঠনটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বলেন, ‘৭১ এর পরাজিত শক্তি ও ৭৫’র ঘাতকরা আজও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে, আমাদের মধ্যে ঢুকে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে। যেমনটি করেছিল জেনারেল জিয়া ও খন্দকার মোস্তাক।’

আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নব্য আওয়ামী লীগার ও নব্য সাংস্কৃতিক কর্মীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এর মধ্যে অনেকেই আছেন যাদের সঙ্গে হাওয়া ভবনের সম্পর্ক ছিল। তারাও আজ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রেমিক সেজেছেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাট্যশিল্পী মাজলুম মিজান, কণ্ঠশিল্পী কল্লোল সারোয়ার, মোত্তাছিম বিল্লাহ, করিম খান, রতন সরকার, রনি কুমকুম, লিপি, অভিনেত্রী পারুল আক্তার লোপা, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, নুর হোসেন লিটন, নাট্য অভিনেতা হাবিবুল্লাহ রিপন, নাট্য অভিনেতা রবিউল ইসলাম রবি, সাবিনা ইয়াসমিন দোলা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালি

আপডেট টাইম : ০৮:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯