ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বাংলাদেশেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে

অনলাইন ডেস্ক: আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে ।

ইউনেস্কো আইপিডিসির ২০১৯ কর্মসূচির সূত্র ধরে বাংলাদেশ এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘তথ্য সবার অধিকার : থাকবে না কেউ পেছনে আর’।

এ ছাড়া এর স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘তথ্য পাবে জনগণ, তথ্যে সবার উন্নয়ন’। বাংলাদেশ তথ্য কমিশন এ বছর চতুর্থবারের মতো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের জন্য দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে তথ্য অধিকার আইনের আওতায় সুবিধাদি ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, তথ্য অধিকার আইনের আওতায় সুবিধাদি ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে।’
ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর এই দিনে দিবসটি পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিবস। দিনটি ২০১৫ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

দিনটি ২০০২ সাল থেকে আন্তর্জাতিক জানা অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং আন্তর্জাতিক নাগরিক সমাজের সমর্থকরা এটির বর্তমান রূপটি ২০১২ সালে শুরু করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বাংলাদেশেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে

আপডেট টাইম : ১২:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯