ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফরচুন সুজ

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ফরচুন সুজ। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩৭ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয় ১১ কোটি ২৭ লাখ টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৯১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯ টাকা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩৩ টাকা ৩০ পয়সা।

ফরচুন সুজের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ইয়াকিন পলিমার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৩৪ শতাংশ। এর পরেই রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। সপ্তাহজুড়ে এই কোম্পানির শেয়ার দাম কমেছে ৬ দশমিক ৮২ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বসুন্ধরা পেপারের ৫ দশমিক ৭৩ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৫ দশমিক ৫৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫ দশমিক ৪১ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৮১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ৪ দশমিক ২৯ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৪ দশমিক ১৩ শতাংশ দাম কমেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফরচুন সুজ

আপডেট টাইম : ০২:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯