ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

রাবি ছাত্রদলের ৪ নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি পরিচয়ে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ৪ নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ এমন অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।

অন্য তিনজন হলেন, শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।

সুলতান আহমেদ রাহী জানান, আগামী ২৯ তারিখে রাজশাহীতে সমাবেশের প্রস্তুতি বিষয়ে শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার কথা ছিল। এজন্য কাজলা গেটে সাধারণ সম্পাদকসহ ওই নেতারা অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিত হয়ে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

এ বিষয়ে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো তথ্য জানেন না বলে জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

রাবি ছাত্রদলের ৪ নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি পরিচয়ে

আপডেট টাইম : ০২:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯