ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আজ আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনেও দেশনেত্রীর মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

ঢাকা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য এম. তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাকসহ মহানগর উত্তর বিএনপির ২৭টি থানার সভাপতি-সাধারণ সম্পাদক, ৫৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান

আপডেট টাইম : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯