ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ডিএনসিসি মেয়রের নারী-শিশু-প্রতিবন্ধীবান্ধব নগর গড়ার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধীদের উপর সকল ধরনের নির্যাতন বন্ধ করার লক্ষ্যে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে, মার্কেটে এবং অন্যান্য পাবলিক প্লেসে অভিযোগ বক্স স্থাপন করা হবে। সে সকল অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বেশকিছু স্বচ্ছ অভিযোগ বক্স প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য মার্কেট এবং অন্যান্য পাবলিক প্লেসগুলোতে র্যা ম্প এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে, অন্যথায় হোল্ডিং ট্যাক্স কয়েকগুণ বাড়িয়ে দেয়া হতে পারে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য বাসে ওঠার জন্য বিশেষ র্যা ম্প এর ব্যবস্থা করা উচিৎ। নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব নগরী গড়ার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়া হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব নগরী গড়ার লক্ষ্যে মেয়র এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা সকলেই নিজ-নিজ অবস্থান থেকে মেয়রকে সহযোগিতা করবো।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, নারী উদ্যোক্তা রোকেয়া আফজাল, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নিজেরা করি এর নির্বাহী পরিচালক খুশী কবির, একশন এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবীর, সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফাত হাফিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএনসিসি মেয়রের নারী-শিশু-প্রতিবন্ধীবান্ধব নগর গড়ার লক্ষ্য

আপডেট টাইম : ১২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯