ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পিতা-মাতার ভরণ-পোষণ বিধিমালা জারি শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে পিতা-মাতার ভরণ-পোষণ আইন করা হয়েছে জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘এ আইন বাস্তবায়নে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধিমালাটি শিগগিরই জারি করা হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রবীণ নাগরিকরা দেশ ও সমাজের সম্পদ। তাদের নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিতে সরকার কাজ করছে।’

প্রবীণদের কল্যাণে সরকারের অগ্রাধিকার কর্মসূচির কথা উল্লেখ করে শরীফ আহমেদ বলেন, ‘অসহায় প্রবীণদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বয়স্কভাতা চালু করেছিলেন। চলতি অর্থবছর ৪৪ লাখ নাগরিককে বয়স্কভাতার আওতায় আনা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রবীণদের জীবন নিরাপদ, নির্মল ও আনন্দময় করতে দেশের ছয়টি শিশু নিবাসে প্রবীণদের জন্য শান্তি নিবাস চালু রয়েছে। যেখানে ২০ জন করে প্রবীণ নাগরিক নির্মল ও আনন্দময় পরিবেশে বসবাস করছেন।’
৬৪ জেলায় অসহায় প্রবীণদের জন্য শান্তি নিবাস চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বয়সের সমতার পথে যাত্রা’।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব অধ্যাপক এ এস এম আতিকুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পিতা-মাতার ভরণ-পোষণ বিধিমালা জারি শিগগিরই

আপডেট টাইম : ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯