ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক: এবার চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ওমানের স্বনামধন্য বাজেট এয়ারলাইন্স সালামএয়ার।আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহে চারদিন চট্টগ্রাম-মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করবে এই এয়ারলাইন্সটি।

সালামএয়ার জানিয়েছে, চট্টগ্রাম-মাস্কাট রুটে টিকিটের মূল্য ধরা হয়েছে ২১,৪১০ টাকা (ওয়ানওয়ে)। সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রোববার ফ্লাইটগুলো চলাচল করবে। চট্টগ্রাম থেকে রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে তা মাস্কাটের স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে পৌঁছাবে। আবার মাস্কাট থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

এটি হবে দক্ষিণ এশিয়ায় সালামএয়ারের ষষ্ঠ রুট। এর আগে এয়ারলাইলাইন্সটি ঢাকা, কাঠমান্ডু, করাচি, মুলতান ও শিয়ালকোটে ফ্লাইট চালু করে।

এ প্রসঙ্গে এয়ালাইন্সটির সিইও ক্যাপ্টেন মোহামেদ আহমেদ বলেন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণে আমাদের যে কর্মকৌশল রয়েছে সেখানে চট্টগ্রাম রুট চালু করা হবে, আমাদের জন্য আরেকটি মাইলস্টোন। যাত্রী সাধারণের চাহিদার ওপর ভিত্তি করে বর্তমান রুটসমূহের সঙ্গে এই রুটটি যুক্ত করতে পেরে সত্যি আনন্দিত। এই রুটের মাধ্যমে ওমানে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে। সেই সঙ্গে এর মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা এয়ারলাইন্সটি বর্তমানে ২৭টি দেশে ফ্লাইট পরিচালনা করছে। সালামএয়ার দক্ষিণ এশিয়ার বাইরে দুবাই, দোহা, জেদ্দা, শিরাজ, খার্তুম, আলেকজান্দ্রিয়া, রিয়াদ, কুয়েত, আবুধাবি, তেহরান ও ইস্তাম্বুল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অভ্যন্তরীণ তিনটি রুটে যাতায়াত করে সালামএয়ার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার

আপডেট টাইম : ১০:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯