ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আধুনিকায়নে স্পিকারের সহায়তা চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক : মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, নিজস্ব কার্যালয় নির্মাণ, আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিনের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটি নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগম।

বুধবার (২ অক্টোবর) স্পিকারের সংসদের কার্যালয়ে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করে এ কথা বলেন। এ সময় স্পিকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্পিকার কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নাসিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান।

মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংবিধানে নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। এ সময় তিনি নারী ও শিশুসহ সকলের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে আহ্বান জানান।

এ সময় কমিশনের নবনিযুক্ত সদস্য ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আধুনিকায়নে স্পিকারের সহায়তা চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

আপডেট টাইম : ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯