ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি নৌ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন, অর্জন এবং স্বীকৃতিকে ধরে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ।

তিনি বলেন, আইনের শাসন ও সাংবিধানিক ধারাবাহিকতায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সারা বিশ্বের স্বীকৃতি পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় তার দর্শন বিশ্বে সমাদৃত হয়েছে। এসব ধারণ করে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, অনেক দিন পরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট হয়েছে। এ জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ‘ল’ প্রদান করেছে। এখন যদি সেখানকার কোনো শিক্ষার্থী বাংলাদেশে এসে শেখ হাসিনা সম্পর্কে জানতে চায় তাহলে কোথায় যাবে? এভাবে বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রধানমন্ত্রীর কর্মকে স্বীকৃতি দিয়েছে। এজন্য তার কর্ম, জীবনী ও দর্শনকে ধরে রাখতে একটি ইনস্টিটিউট করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন দাবি করে তিনি বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। শেখ হাসিনা একজন অপরাধীর অধিকারকেও সুরক্ষা দিয়েছেন। যারা সংসদ নিয়ে কথা বলেছেন, তারাই এখন সংসদে এসেছেন। শেখ হাসিনা দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে এসেছেন বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এর আগে অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি নৌ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯