ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

তেজগাঁও ডিসি ও তার স্ত্রী সাবেক এমপির ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফাতেমা তুজ্জহুরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদের হিসাব তলব করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক নারী আসনের সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

এছাড়া বিএফআইইউ অন্য এক চিঠিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে তারও সকল ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এর আগে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও সদস্য সদস্য নুরুন্নবি চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

তেজগাঁও ডিসি ও তার স্ত্রী সাবেক এমপির ব্যাংক হিসাব তলব

আপডেট টাইম : ১১:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯