ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক: দেশের জাহাজ নির্মাণশিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও কৃষিখাতে নেদারল্যান্ডস বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহের কথা জানান ডাচ রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ।

নেদারল্যান্ডস-বাংলাদেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ডাচ রাষ্ট্রদূত বলেন, ‘অতি অল্প সময়ে বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে। আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। আর সেই উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় নেদারল্যান্ডস।’

সম্প্রতি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নেয়ায় অভিনন্দন জানান ডাচ রাষ্ট্রদূত।

এ সময় বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘২০০৯ সাল থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপ রেখা হাতে নেয়া হয়। বর্তমানে শুধু তৈরি পোশাক শিল্পই নয়, লেদার গুডস, আইসিটি, জাহাজ নির্মাণশিল্প, এগ্রিকালচারসহ প্রতিটি সেক্টরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরে আমাদের প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ, যা বিশ্বের অন্যতম শীর্ষ। বিনিয়োগবান্ধব কর্মপরিবেশ, দক্ষ শ্রমিকের সহজলভ্যতা, সেই সঙ্গে বৃহৎ লোকাল মার্কেট ও বিশ্বব্যাপী শতভাগ রফতানির জন্য বিনিয়োগে বাংলাদেশ এখন আস্থার নাম।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় নেদারল্যান্ডস

আপডেট টাইম : ১১:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯