ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ও বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর আত্মার সদগতি কামনা করেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৌদ্ধধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম শীর্ষ গুরু ছিলেন। তিনি ২০১৫ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদকে ভূষিত হন। তিনি দীর্ঘদিন ধরে রামুর ফতেখাঁরকুল মেরুংলোয়া কেন্দ্রীয় সীমামহাবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১২:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯