ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চেয়েছেন সিঙ্গাপুরের

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৪ অক্টোবর) সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটের সাথে নয়াদিল্লিতে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। সিঙ্গাপুর নানাভাবে মিয়ানমারের সঙ্গে জড়িত রয়েছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটকে স্মরণ করে দেন যে, তার দেশ যখন আশিয়ানের চেয়ারম্যান তখন রোহিঙ্গা ইস্যু বিশ্বের সামনে ওঠে এসেছে।

সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। কীভাবে বাংলাদেশ এ অসামান্য অগ্রগতি অর্জন করেছে তিনি তা জানতে চান। জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষি, শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে এ সাফল্য অর্জন করেছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সিঙ্গাপুরের দুইজন মন্ত্রীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। – বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চেয়েছেন সিঙ্গাপুরের

আপডেট টাইম : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯