নিজস্ব প্রতিবেদক: হুসেইন মুহম্মদ এরশাদ অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করেছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ দাবি করেন ।
জিএম কাদের বলেন, আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্রের ধরাবাহিকতা রক্ষা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। তিনি শুভ জন্মাষ্টমীর দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানরা যেন চাকরি করতে পারে সে ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহাজোট গঠন করে নির্বাচন করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে। তাই প্রতিবছরের মতো এবারও অনেক বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অনেক বেশি প্রতিমা, অনেক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে দূর্গাপুজাকে ঘিরে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, আমরা সবাই সম্প্রীতির এই ধারা বজায় রাখবো। কোনো ধর্মেই অন্য ধর্মের সার্থে বৈরী আচরণ সমর্থন করে না।
পূজা উদযাপন পরিশদের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, এটিইউ তাজ রহমান, ব্যারিষ্টার শামিম হায়দর পাটোয়ারী এমপি, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, মোহাম্মদ নোমান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম রুবেল, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, নির্মল দাস, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শাহিন, সুজন দে, কেন্দ্রীয় নেতা জিএম বাবু, দিন ইসলাম শেখ, সোলায়মান সামি, এমএ সোবাহান, সমরেশ মন্ডল মানিক, সেকান্দার আলী সেরনিয়াবাদ, নজরুল ইসলাম, ঝোটন দত্ত।
পরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গোপীবাগে ভোলা গ্রী সেবা আশ্রম মন্দির এবং রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























