ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আবুজায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক: নাইজেরিয়ায় ʿআবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়’ সেরা বিদেশি অংশগ্রহণকারী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ।

২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলা এ মেলার ১২তম বার্ষিক আয়োজনে বাংলাদেশ হাই কমিশন অংশ নেয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার উদ্বোধন করেন নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটেল টেরিটোরি (এফসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী হাজিয়া রামাতু তিজানি আলিয়ু এবং শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়ম কাতাগুম।

মেলায় সমাপনী দিনে আয়োজক প্রতিষ্ঠান ‘আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ থেকে ‘সেরা বিদেশি অংশগ্রহণকারী দেশ’ এর পদক ও সনদ নেন বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান।

এসময় বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও বাংলাদেশে বিনিয়োগ করতে নাইজেরিয়ার ব্যবসায়ী নেতাদের আহ্বান জানান হাই কমিশনার।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ও বিনিয়োগ কূটনীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাই কমিশনের স্টলে তার নিজস্ব সংগ্রহের নানা রপ্তানি পণ্য স্থান পায়।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ দিয়ে সাজানো প্রথমবারের মতো অংশগ্রহণকারী বাংলাদেশের স্টলে ছিল তৈরি ওষুধ, সিরামিক দ্রব্য, পাট ও চামড়ার তৈরি পণ্য, তৈরি পোশাক ও নিটওয়্যার, চা, পাট পাতার চা, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী, মসলা, আচার, শুকনো খাবার, ভোজ্য তেল, চাল, আটা, পার্ল, নকশি কাঁথা, জামদানি, সিল্ক ও মসলিনের শাড়ি, হস্তশিল্প ও জুতা ইত্যাদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আবুজায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯