ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

জাতীয় সংসদের স্পিকারের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ৫৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন জন শুভেচ্ছা জানিয়েছেন। সংসদ সদস্যরা ছাড়াও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

রোববার (৬ অক্টোবর) তার বাসভবনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে ক্লাবের সদস্যরা অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সর্বস্তরের কর্মচারীরা কেক কেটে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় সংসদের স্পিকারের কার্যালয়ের কর্মচারীরা, সংসদ সচিবালয়ে কর্মরত গণপূর্ত অধিদফতরের কর্মচারীরা এবং সংসদ আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুলেল শুভেচ্ছা জানান। তারা স্পিকারের দীর্ঘায়ু কামনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকার। ১৯৬৪ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। নোয়াখালী জেলার চাটখিলের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরীর কন্যা তিনি। আর মা ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পাানির পরামর্শক হিসেবে কাজ করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

জাতীয় সংসদের স্পিকারের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ১০:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯