ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও, দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না : আলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসলাম হোসেন সম্রাট গ্রেফতার হওয়ার ঘটনাকে মানুষের দৃষ্টি ঘোরানোর নাটক হিসেবে অবিহিত করেছে বিএনপি। নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না বলে অভিযোগ দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সম্রাট গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়ার পর রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সংবাদ সম্মেলন শেষে জাগো নিউজের কাছে এক প্রতিক্রিয়ায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ছোট ছোট টোকাই ধরে মানুষের দৃষ্টিকে অন্য দিকে ঘোরানোর নাটক ছাড়া এটা কিছু না। এর আগে জি কে শামীম, খালেদ এবং অন্যান্য যারা গ্রেফতার হয়েছে, তাদের প্রত্যেককেই আওয়ামী লীগের কোনো এমপি, কোনো মন্ত্রী প্রশ্রয় দিয়েছে। কই তাদের (মন্ত্রী-এমপি) ব্যাপারে তো কোনো অ্যাকশন নেই। এ ছেলে তো নামে সম্রাট, এসব দুষ্কর্মের যারা সম্রাট তাদের কাউকে তো গ্রেফতার করতে দেখলাম না। তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। এটা ছোট নাটকেরই একটা দৃশ্য।’

এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেফতার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নামের সম্রাটকে গ্রেফতার করা হলেও, দুষ্কর্মের সম্রাটদের ধরা হচ্ছে না : আলাল

আপডেট টাইম : ১০:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯