ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অস্ট্রেলিয়া গেলেন নৌবাহিনী প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক:‘সী পাওয়ার কনফারেন্সে’ যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর উদ্যোগে সিডনিতে এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এ উদ্দেশে তিনি রোববার ঢাকা ছাড়েন।

নৌবাহিনী প্রধানকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও ঢাকাস্থ নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।

সিডনি সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারেন্সে’ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল ক্রিস্টোফি প্রাজুক, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের প্রধান ভাইস এডমিরাল উইলিয়াম বিল মার্জ, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নৌ কমান্ডের প্রধান ভাইস এডমিরাল অতুল কুমার জেইন এবং অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস এডমিরাল মাইকেল নুনানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাশাপাশি তিনি কনফারেন্সে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন।

উল্লেখ্য, এই সফরে নৌবাহিনী প্রধানের সহধর্মিণী এবং আরও দু’জন কর্মকর্তা তার (নৌপ্রধান) সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ১৫ অক্টোবর নৌপ্রধানের দেশে ফেরার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অস্ট্রেলিয়া গেলেন নৌবাহিনী প্রধান

আপডেট টাইম : ০১:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯