ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

দুর্নীতিবাজরা অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না: রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতিবাজ যত বড়ই হোক পার পাবে না। সরকার ইতোমধ্যে সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি দূর করতে অভিযান শুরু করেছে। যত বড় নেতা, কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী বা ঠিকাদার হন না কেন অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না।

সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন। এ সময় তিনি সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি দূর করতে সরকারের অভিযান শুরুর প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এ অভিযান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং অবকাঠামোসহ উন্নয়নের সকল ক্ষেত্রে গুণগতমান নিশ্চিতে ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছু দুর্নীতিবাজ লোকের অসাধু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বলেন, ব্যবসার নামে প্রতারণা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মো. হামিদ বলেন, ‘কাজের প্রতিটি স্তরে সঠিকভাবে তদারকি হলে রডের পরিবর্তে বাঁশ আর সিমেন্টের বদলে বালি ব্যবহারের গল্প শুনতে হবে না।’

রাষ্ট্রপতি ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্যদের অহেতুক বিলম্ব করে প্রকল্প ব্যয় বাড়িয়ে ফায়দা লোটার মনমানসিকতা পরিহার করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি জনগণের টাকায় বাস্তবায়িত প্রকল্প কাজের গুণগত মানের ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ বরদাশত করা হবে না উল্লেখ করে বলেন, ‘সৎভাবে ব্যবসা করবেন, সরকার আপনাদের পাশে থাকবে এবং সবধরনের সহযোগিতা দেবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

দুর্নীতিবাজরা অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯