ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশ-ভারত নৌবাহিনীর যৌথ টহল আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও টহল বিমানের (মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট) অংশগ্রহণে শুরু হচ্ছে যৌথ টহল। বঙ্গোপসাগরে দ্বিতীয়বারের মতো দুই দেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় এ টহল হবে।

আজ ১০ অক্টোবর শুরু হয়ে ১২ অক্টোবর ভারতের বিশাখাপত্তমে পৌঁছে টহল শেষ হবে। বুধবার (৯ অক্টোবর) আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টহলে অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’ খুলনার মংলা নৌ জেটি ত্যাগ করেছে। জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদের বিদায় জানায়। এ সময় খুলনা নেভাল এরিয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, ফ্লোটিলা ওয়েস্টসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবার উপস্থিত ছিলেন।

যৌথ এ টহলে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ অংশগ্রহণ করবে। যাত্রাপথে দুই দেশের মধ্যে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

যৌথ টহল বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্র পথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পদক্ষেপ আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। টহল শেষে যুদ্ধ জাহাজ দুটি ১৮ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ভারত নৌবাহিনীর যৌথ টহল আজ

আপডেট টাইম : ১২:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯