ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাপানে কর্মী পাঠাতে প্রস্তুত : প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, জাপানের সব সেক্টরে জনশক্তি প্রেরণে প্রস্তুত বাংলাদেশ। জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কর্মীদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।

তিনি বলেন, জাপানের শ্রম বাজারের আইটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে বাংলাদেশ উল্লেখযোগ্য সোর্স কান্ট্রি হতে পারে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাপানের টোকিওতে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান) আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে জাপানকে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী। তারা যেকোনো পরিবেশে খুব সহজেই মানিয়ে চলতে পারে। ইতোমধ্যে বাংলাদেশি কর্মীরা জাপানের শ্রমবাজারে তাদের সম্ভাবনা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। জাপানের কর্মক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের নিয়োগ করলে দুই দেশই লাভবান হবে।

উক্ত সেমিনারে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আইএম-জাপানের প্রেসিডেন্ট সাদানুরি সাকামোটো, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের ম্যাচিদা হাসপাতালের চিফ ডিরেক্টর কোইসুকো ইরাকো, আইএম-জাপানের এক্সিকিউটিভ চেয়ারম্যান কিয়োই ইয়ানাগিসাওয়া এবং জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. জাকির হোসেন প্রমূখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাপানে কর্মী পাঠাতে প্রস্তুত : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট টাইম : ০১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯