ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নতুন ডিজাইনের স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্মার্টফোনের সমাহার। ক্রেতা ধরতে নতুন নতুন ডিজাইনের স্মার্টফোন বাজারজাত করছে প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানিগুলো। তবে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হলেও স্মার্টফোন ডিজাইনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। কিছু বিশেষত্ব বাদে প্রায় সব কোম্পানির ফোনই প্রায় একই ধাঁচের।

এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এসেনসিয়াল প্রোডাক্টস। বছর দুই আগে এসেনসিয়ালের একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকের প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন ‘এসেনসিয়াল ফোন’।

স্মার্টফোন ডিজাইনে বিপ্লব আনতে চলেছে এই কোম্পানি। সম্প্রতি টুইটারে এসেনসিয়ালের দ্বিতীয় স্মার্টফোনের ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক রঙে এই ফোন দেখা গেছে। নতুন এসেনসিয়াল ফোনে তুলনামূলক লম্বা ও সরু ডিজাইন দেখা গেছে। ফোনের পেছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

টুইটারে এই ভিডিও প্রকাশ করেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন। ভিডিও পোস্ট করার সময় লিখেছেন, ‘GEM Colorshift Material।’

অনেকেই মনে করছেন, ‘এসেনসিয়াল জেম’ নামে এই ফোন বাজারে আসতে পারে। লঞ্চের আগে যুক্তরাষ্ট্রে একাধিক পেটেন্ট ফাইল করেছে কোম্পানিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নতুন ডিজাইনের স্মার্টফোন

আপডেট টাইম : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯