ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আবরার হত্যায় ফ্রান্সের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার ফরাসি দূতাবাস। সেই সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে আবরারের পরিবারের সদস্য ও তার বন্ধুদের প্রতি সমবেদনাও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আবরার হত্যার বিষয়ে দুঃখ প্রকাশ, আবরারের পরিবারের প্রতি সমবেদনা ও দায়ীদের বিচারের আশা প্রকাশ করা হয়। এছাড়া দ্রুত খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করে ফ্রান্স দূতাবাস।

এতে বলা হয়, ‘বুয়েট শিক্ষার্থী হত্যার ঘটনায় আমরা বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। আমরা ওই শিক্ষার্থীর পরিবার-স্বজন ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আশা করছি, তার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত হবে।’

এর আগে গত বুধবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্য। ঢাকাস্থ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার প্রতিক্রিয়ায় জানানো হয়, বুয়েটে ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত।

যুক্তরাজ্য বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারাবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আবরার হত্যায় ফ্রান্সের শোক প্রকাশ

আপডেট টাইম : ১২:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯