ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ধামইরহাট গৃহবধূকে হত্যার পরে আগুনে পুড়ে মামলার তদন্তে আসামি গ্রেফতার

বিশেষ শিশুদের জন্য ওয়াকাথনে অংশ নেবেন তারকারা

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:হাজারো স্পেশাল মানুষ রয়েছে আমাদের চারপাশে। তাদের পাশে দাঁড়াতেই প্রাণ ড্রিংকিং ওয়াটারের নিবেদনে আয়োজন হচ্ছে ওয়াকাথন। এরই মধ্যে এই হাঁটা প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন www.prandwwalkathon.com এ ভিজিট করে। সবাইকে উৎসাহিত করতেই আয়োজনের সঙ্গে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, চিত্রনায়ক নিরবসহ বেশ ক’জন তারকা।

শুক্রবার (৩ মে) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাতিরঝিলের বেগুনবাড়ি ঘাট থেকে ৫ কিলোমিটার দূরত্বের এই আয়োজন অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত থাকবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী।
চিত্রনায়ক নিরব বলেন, “প্রাণ ড্রিংকিং ওয়াটার আয়োজন করেছে ওয়াকাথন। আমি নিরব আছি এই আয়োজনের সঙ্গে। এখানে অংশগ্রহণ করুন। আপনাদের প্রতিটি রেজিস্ট্রেশন থেকে ৫ টাকা করে জমা হবে ‘ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন’ (ডিডিফ) এর ফান্ড-এ।”

প্রাণ ব্রেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিক স্যাবি জানান, এবার তৃতীয়বারের মতো ওয়াকাথনের আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের পেছনে বরাবরই একটি মহত উদ্দেশ্য থাকে। এর আগেও দুবার ওয়াকাথন হয়েছে। প্রথমবার এই প্রতিযোগিতা থেকে আসা টাকার একটি অংশ বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল। দ্বিতীয়বার গরিব মানুষদের একবেলা খাওয়ানো হয়েছিল। এবার ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশনে দেওয়া হচ্ছে।

আতিক আরও জানান, যারা এবার ওয়াকাথনে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই উপহার হিসেবে থাকছে টি-শার্ট ও খাবার।

সূত্র: জাগোনিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

বিশেষ শিশুদের জন্য ওয়াকাথনে অংশ নেবেন তারকারা

আপডেট টাইম : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯