ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মালি মিশনের জন্য ১১০ পুলিশের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে ব্যানএফপিইউ-২ কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা। সেখানে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১১০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, ডিআইজি (এইচআর) এস এম রুহুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মালি মিশনের জন্য ১১০ পুলিশের ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ১০:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯