ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সার্বিয়ায় গেলেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক :ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়েন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর বেলগ্রেডে এই অ্যাসেম্বলি এবং আইপিইউয়ের সংশ্লিষ্ট মিটিং হবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এই অ্যাসেম্বলিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য রয়েছেন, যাদের বয়স ৪৫ এর নিচে।

আগামী ১৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

সার্বিয়ায় গেলেন স্পিকার

আপডেট টাইম : ১১:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯