নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী শনিবার। ১৯৬৯ সালের ১২ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রমিক লীগের নেতারা।
পরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারীদের জমায়েত ও র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া শ্রমিক লীগের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























