ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অক্টোবরকে রূপালী ব্যাংকের সাইবার সচেতনতা মাস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলতি অক্টোবর মাসকে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক তাদের সব পর্যায়ের কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। একই সঙ্গে এ মাসকে ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে ব্যাংকটি।

শুক্রবার (১১ অক্টোবর) রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে আইটি কর্মকর্তাদের দুই দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ ঘোষণা দেন।

রূপালী ব্যাংককে ডিজিটালি এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে এমডি বলেন, ব্যাংক যত বেশি প্রযুক্তি সমৃদ্ধ হবে তত বেশি সাইবার ঝুঁকিতে থাকবে। তাই সাইবার ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ। আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে নির্বাহী কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, রাইট টাইম লিমিডেটের সিইও তৌহিদুর রহমান ভূইয়া, রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊধ্র্বতন কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অক্টোবরকে রূপালী ব্যাংকের সাইবার সচেতনতা মাস ঘোষণা

আপডেট টাইম : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯