ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

৩০ অক্টোবর কুয়েত-চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক: ৩০ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করা চট্টগ্রাম বিভাগের প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামের পর চট্টগ্রাম-কুয়েত হবে এক লাভজনক রুট। কারণ চট্টগ্রাম বিভাগের অনেক লোক মধ্যপ্রাচ্যে বসবাস করেন।

সন্দ্বীপের কুয়েত প্রবাসী আমিনুল ইসলাম জাগো নিউজ বলেন, আমরা সন্দ্বীপেরই অর্ধ লক্ষ লোক কুয়েতে থাকি। কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট না থাকায় আমাদের ঢাকা হয়ে বাড়ি ফিরতে হয়। কুয়েত থেকে ঢাকা আসতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় লেগে যায় ঢাকা থেকে সন্দ্বীপ আসতে। চট্টগ্রাম কুয়েত রুটে ফ্লাইট চালুর বিষয়টি ছিল আমাদের অনেক দিনের দাবি।

বিভিন্ন সময় কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা তাদের দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। এ মাসে ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, সপ্তাহে একদিন বুধবার কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চলবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

৩০ অক্টোবর কুয়েত-চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট শুরু

আপডেট টাইম : ১০:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯