ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

পথশিশু পুনর্বাসন কেন্দ্র হবে দেশের সব জেলা-উপজেলায়

নিজস্ব প্রতিবেদক: দেশের সব জেলা ও উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘দেশে কোনো শিশু পথে থাকবে না ও কোনো শিশু মানবেতর জীবনযাপন করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সাল থেকে পথশিশুদের জন্য ঢাকায় কারওয়ানবাজার ও কমলাপুরে দুটি পুনর্বাসন কেন্দ্র, ঢাকার আটটি স্থানে পথশিশু স্কুল পরিচালনা করে আসছে।’

সমাবেশে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরা আজ এখানে উপস্থিত হয়েছ তোমাদের অধিকার আদায়ের জন্য। সব ভয়ভীতি উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।’

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘পথশিশুদের সংখ্যা ঢাকা শহরে বেশি। এসব সুবিধাবঞ্চিত ও পথশিশুর জন্য সরকার তাদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছে। এ সব শিশুর কাউন্সিলিং সেবা প্রদানের মাধ্যম বিভিন্ন সময়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত এ সব শিশুকে শুধু পুনর্বাসন করলে হবে না পথশিশু হওয়ার কারণ অনুসন্ধান ও তা বন্ধ করতে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, ‘সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশকে পথশিশুমুক্ত করা হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’

প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সমাবেশ উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পথশিশু কার্যক্রম পরিচালক আবুল হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

পথশিশু পুনর্বাসন কেন্দ্র হবে দেশের সব জেলা-উপজেলায়

আপডেট টাইম : ১০:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯