ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

আইইবির সর্বোচ্চ শাস্তির দাবি আবরার হত্যাকাণ্ডের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সঙ্গে ঘটনার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানানো হয়। শনিবার আইইবির ৬৮৩তম নির্বাহী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বুয়েটের অভ্যন্তরীণ বিষয়ে যেন বুয়েট কর্তৃপক্ষই তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সভায় এই আহ্বান জানানো হয়। এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডকে পুঁজি করে যেন কোন তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। এ ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস- প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসাইন, ড. প্রকৌশলী এম.এম সিদ্দিক, প্রকৌশলী এস.এম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মো. মামুনুর রশিদ, প্রকৌশলী কাজী খায়রুল বাশার এবং প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আইইবির সর্বোচ্চ শাস্তির দাবি আবরার হত্যাকাণ্ডের

আপডেট টাইম : ১১:০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯