ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের স্পিকারের সঙ্গে ভারতের লোকসভার স্পিকারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক: রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। বেলগ্রেডে ১৪১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভেন্যু সাভা সেন্টারে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, বাংলাদেশের উন্নয়ন ও মুজিববর্ষ উদযাপন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ঊষালগ্ন থেকে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশও আইপিইউ বা সিপিএ’র যেকোনো পর্যায়ে ভারতের পাশে থেকে সহযোগিতা করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘মুজিববর্ষ’ পালন করবে। এ সময় তিনি ভারতের স্পিকারকে মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অনন্য উচ্চতায়। সব সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়। সংসদীয় কূটনীতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সংসদীয় চর্চায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ ও নারী এমপিদের অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পেলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাংলাদেশ মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছে জেনে তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মুজিববর্ষ পালন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানে যোগদান করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বাংলাদেশের স্পিকারের সঙ্গে ভারতের লোকসভার স্পিকারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯