ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে মুজিববর্ষ উদযাপনে

জ্যেষ্ঠ প্রতিবেদক:মুজিববর্ষ উদযাপন উপলক্ষে একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির এক সভায় রোববার একথা জানানো হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সভায় এর অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলমান রয়েছে।

এ সময় জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদশনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের সংগামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সভায় জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক উপকমিটির বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহের মাধ্যমে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমদ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, সাবেক রাষ্ট্রদূত এন এম রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা মেজর (অব.) শামসুল আরেফিন, এফবিসিসি আই এর মহাসচিব হোসেন জামিল, চিত্রশিল্পী হাসেম খানসহ কমিটির সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে মুজিববর্ষ উদযাপনে

আপডেট টাইম : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯