ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

বিএনপি শপথের বিষয়ে শিগগিরই কূটনীতিকদের জানাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ: বিএনপির এমপিরা কোন প্রেক্ষাপটে শপথ নিয়ে একাদশ জাতীয় সংসদে গেলেন তা ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অবহিত করবে দলটি। এ লক্ষ্যে শিগগিরই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

এর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার দলের বিদেশবিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় বৈঠকটি শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলে। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপির বিদেশবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, মীর হেলাল, জেবা খান, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

কারচুপি ও অনিয়মের অভিযোগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি শপথ না নেয়ারও ঘোষণা দিয়েছিল বিএনপি।

কিন্তু হঠাৎ রাজনীতিতে ইউটার্ন করে দলীয় সিদ্ধান্তে গত ২৯ এপ্রিল শেষদিনে বিএনপির চার এমপি শপথগ্রহণ করেন। এই শপথের সঙ্গে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির যোগসূত্র রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বিএনপি শপথের বিষয়ে শিগগিরই কূটনীতিকদের জানাবে

আপডেট টাইম : ১২:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯