ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটি।

আজ সোমবার সন্ধ্যার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে আমরা মশাল মিছিল করলাম। এটা হচ্ছে দ্রোহের আগুন, অন্যায়ের বিরুদ্ধে আগুন। আমরা সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে মিছিল করেছি। সরকারের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।

‘খালেদা জিয়াকে হয়তো সারা জীবনই জেলে কাটাতে হবে’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার কথায় যে দেশনেত্রী জেলে গেছেন- এটা হানিফের এই কথাই প্রমাণিত হলো।

আপনারা দেশ বিক্রি করবেন, মাটি বিক্রি করবেন, পানি বিক্রি করবেন, আপনারা আমাদের উপকূল অন্যকে পর্যবেক্ষণের সুযোগ দেবেন- এর বিরুদ্ধে যার কণ্ঠ আপসহীন, বাংলাদেশের সার্বভৌমত্বকে শক্তিশালীর জন্য সোচ্চার থাকবেন তাকেই তো আপনারা জেলে রাখবেন।

আপনারা অন্ধকার করেছেন গণতন্ত্রকে হত্যা করে, আপনারা অন্ধকার করেছেন বাকস্বাধীনতা হরণ করে, আপনারা অন্ধকার করেছেন খালেদা জিয়াকে বন্দি করে। এ অন্ধকারের বিরুদ্ধে মশালের আলোতে আমরা এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্ত করব, গণতন্ত্র ফিরিয়ে আনব।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল

আপডেট টাইম : ১০:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯