ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ বাতিঘর আইন চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ বাতিঘর আইন, ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৭ সালের একটি পুরনো আইন আছে, ‘দি লাইটহাউজ অ্যাক্ট, ১৯৮৭’। এটাকে আপডেট করে মোটামুটি একই রকমের আইন করা হয়েছে। এখানে বড় কোনো পরিবর্তন নেই। শুধু ১৯৮৭ সালের প্রেক্ষাপটে যে অংশটুকু ২০১৯ এ এসে পরিবর্তিত হয়ে এসেছে, সেই অংশটুকু বাদ দেয়া হয়েছে।

তিনি বলেন, নতুন কিছু সংযোজন করা হয়েছে। ‘বন্দর বাতিঘর’ শব্দ যুক্ত করা হয়েছে, অর্থাৎ যেমন- চট্টগ্রাম, মোংলা, পায়রাবন্দর কর্তৃপক্ষের একটি বাতিঘর থাকবে। ‘বাতিঘর অঞ্চল’ বলতে বোঝাচ্ছে- সীমানাভুক্ত বাতিঘর এলাকা। এটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাংলাদেশ বাতিঘর আইন চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

আপডেট টাইম : ০১:১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯