ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সরকার সব দিয়েছে ভারতের যা দরকার : অলি

নিজস্ব প্রতিবেদক:সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন,লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ভারতের যা কিছু দরকার এ সরকার সবকিছু দিয়েছে। বর্তমান সরকার বার বার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে।

সোমবার নিজ কার্যালয়ে এলডিপির নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি। এ সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে। কিন্তু কোনো নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে।

তিনি বলেন, ছাত্রদের হাতে সরকার অস্ত্র তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য। এদের হাতে অবৈধ টাকাও তুলে দেয়া হয়েছে। চাঁদাবাজি ও গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবুঝ ছেলে-মেয়েরা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক শ্রেণির শিক্ষকও তাদের সঠিকপথে রাখার পরিবর্তে বিপথগামী করার ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত। ছাত্র, অভিভাবক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি, হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে অলি আহমদ বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়নি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনকালীন জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে জনগণ স্বাধীন হয়নি। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে কখনও দেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সরকার সব দিয়েছে ভারতের যা দরকার : অলি

আপডেট টাইম : ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯