ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সম্রাটের বিরুদ্ধে অস্ত্র-মাদক মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক আইনের দুই মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রমনা থানার ওসি কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক দুটি মামলা দায়ের করেছিল। ওই দুটি মামলা ঢাকা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

গত ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে সম্রাটকে আটক করা হয়। তার সঙ্গে আটক হন যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক আরমানও। পরে ৬ অক্টোবর দিনভর রাজধানীতে সম্রাটের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

ওইদিন কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়। গত ৭ অক্টোবর রমনা মডেল থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা দুটি করেন। মাঝে বুকের ব্যথা নিয়ে কারাগার থেকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হলেও চারদিন পর সম্রাটকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সম্রাটের বিরুদ্ধে অস্ত্র-মাদক মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ

আপডেট টাইম : ১১:৪৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯