ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ঢাকায় ফিরে এলেন রাষ্ট্রপতি

সিটিজেন ডেস্ক:কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম উপজেলার থেকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।

এদিন দুপুরে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

গত ৯ অক্টোবর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত সাতদিনের সফরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ সদর, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় আসেন রাষ্ট্রপতি। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, সুধী সমাবেশে বক্তব্য প্রদান, মতবিনিময় সভায় অংশ নেওয়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ঢাকায় ফিরে এলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯