ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান পেল সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক:পর্যটন বিকাশে অবদান রাখায় ইসলামিক অর্গানাইজেশন অব কো-অপারেশনের অঙ্গ সংস্থা সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তিনটি ট্যুরস প্রতিষ্ঠান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ট্যুরিজম উইন্ডো, অ্যানেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিং গ্রুপ ও জার্নি প্লাস। পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদ দেওয়া হয়।

এ সময় সেসরিকের মহাপরিচালক নেবিল দাবুরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিটি অব ট্যুরিজম উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলনে ঢাকাকে ওআইসি সিটি অব ট্যুরিজম ২০১৯ ঘোষণা করা হয়। এরই অংশ হিসাবে ওআইসির অঙ্গসংস্থা স্ট্যাটিস্টিকাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ (সেসরিক) এই অ্যাওয়ার্ড করা হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান পেল সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড

আপডেট টাইম : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯