ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ঢাকার বাতাসের মান উন্নয়ন

অনলাইন ডেস্ক: বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বুধবার (১৬ অক্টোবর) বেলা ১০টায় ঢাকা ২৪তম অবস্থানে ওঠে এসেছে। তবে বাতাসের মান আগের চেয়ে উন্নত হলেও ঢাকার স্কোর ১৩৯, যার মানে হলো শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৮ম। বাতাসের মান সূচকে (একিউআই) সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকার স্কোর ছিল ১৫৩। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কোর ছিল ১৬৯, যার অর্থও হলো শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর।

এদিকে বুধবার সকাল ৯টার দিকে ২০৬ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৭ম স্থানে। তবে বৃষ্টির পর বাতাসের মান বেড়ে যায়। দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান গিয়ে দাঁড়ায় ২৪তম স্থানে।

একিউআই তালিকায় বর্তমানে (বেলা ১১টা) দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের শহর, তাদের স্কোর যথাক্রমে ৯৯৯, ৯৯৯ ও ৫০৭।

উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। এছাড়া বাতাস কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কি-না তা নির্দেশ করে।

ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার উন্নতি দেখা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার বাতাসের মান উন্নয়ন

আপডেট টাইম : ০১:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯