ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

সরকার প্রস্তুত ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায়

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ‌্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তরকালে তিনি এ কথা জানান।

সরকারের এ মুখপাত্র ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি, পদ্মা সেতু ও কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতিবাচক মন্তব‌্যের জবাব দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশে যাবার আগে সরকারি কর্মকর্তাবৃন্দ ও দলের নেতাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এবং লন্ডন থেকে ‘মনিটর’ করছেন। দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের একটি বিশেষ দল গঠন করা হয়েছে, উপকূল থেকে মানুষ সরিয়ে নেয়া হয়েছে, নিয়মিত মাইকিং করা হচ্ছে, দলের প্রচার উপ-কমিটি এবিষয়ে আজ সভা করছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ সবকিছু নিয়ে নোংরা রাজনীতি করবেন না, দেশের মানুষের পাশে দাঁড়ান, আয়নায় নিজেদের চেহারা দেখুন, অতীতে মানুষের জীবন নিয়ে নির্মম তামাশার জন‌্য ক্ষমা চান।

বিএনপির সিদ্ধান্তের গাফিলতিতে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ২ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল, চট্টগ্রামে বিমানবন্দরে বিমান বাহিনীর অনেক বিমান বিধ্বস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক নৌজাহাজ বর্ণনা করে ড. হাছান মাহমুদ বলেন, প্রাণহানি ঠেকাতে যথেষ্ট সতর্কতা, বিমানগুলো ঢাকায় আনা আর নৌজাহাজগুলো নিরাপদ আশ্রয়ে রাখার সিদ্ধান্ত নিলে এ অপূরণীয় ক্ষতি হতো না। বিএনপির উচিত অতীতে মানুষের জীবন নিয়ে এ নির্মম তামাশার জন‌্য দেরিতে হলেও জাতির কাছে ক্ষমা চাওয়া।

‘পদ্মা সেতু ও কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের কোনো প্রয়োজন ছিলো না’- বিএনপি মহাসচিবের এ মন্তব‌্যের জবাবে তথ‌্যমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও উপমহাদেশের প্রথম নদীর তলদেশে টানেল তৈরির প্রকল্প জাতির জন‌্য গর্বের। এ দুটি প্রকল্প আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো এক থেকে দু’শতাংশ বৃদ্ধি করবে। আর বিএনপি বলছে, এর প্রয়োজন নেই! দুর্নীতিতে তারা দেশকে চারবার একক ও আরেকবার আফ্রিকার চাঁদের সঙ্গে যুগ্ম চ‌্যাম্পিয়ন করেছিলেন, তারা যে দেশের উন্নতি চান না, সেটা তারা তাদের কথা ও কাজ দু’য়েই প্রমাণ করছেন।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান এসময় আসন্ন রমজান মাসেই দলের সব জেলার প্রচার, উপ-প্রচার এবং তথ‌্য ও গবেষণা সম্পাদকদের নিয়ে ঢাকায় একটি কর্মশালা ও সকল বিভাগীয় শহরে সকল শ্রেণি-পেশার তরুণদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সরাসরি যোগাযোগ ও সম্পৃক্তি বৃদ্ধির জন‌্য কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপ-কমিটির সদস‌্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

সরকার প্রস্তুত ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায়

আপডেট টাইম : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯