ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিজ্ঞাপন নির্মাণে হচ্ছে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে সরকার একটি নীতিমালা করবে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘এক্ষেত্রে (বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি) অনেক বেশি ট্যাক্স (উচ্চ হারে কর) দিতে হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে যারা বিজ্ঞাপন বানায়, তারা দেখা যাচ্ছে… আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক স্মার্ট আমাদের অনেক মডেল আছে বিশ্বমানের। আমাদের ছেলেমেয়েরা অনেক স্মার্ট এবং তারা অনেকেই বিশ্বমানের পর্যায়ে পরে। কিন্তু দেখা যায়, আমাদের দেশের ছেলেমেয়েদের দিয়ে বিজ্ঞাপন তৈরি না করে বিদেশের দ্বিতীয় গ্রেডের শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানানো হচ্ছে। যেটি সমীচীন নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যখন দেশে শুধুমাত্র বিটিভি একটি মাত্র চ্যানেল ছিল, তখন বিটিভিতে ব্যাপক বিজ্ঞাপন প্রচারিত হতো। তখন বিদেশি কোনো শিল্পী দিয়ে যদি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হতো সেটার জন্য আলাদা এক্সটা ট্যাক্স দিতে হতো।’

‘আমরা সেই নিয়মটি পুনঃপ্রবর্তন করার জন্য উদ্যাগ গ্রহণ করেছি। অবশ্যই মুক্তবাজার অর্থনীতিতে যে কেউ যে কাউকে দিয়ে, হলিউডের শিল্পী দিয়েও বানাতে পারেন, অসুবিধা নেই। সেটার জন্য অবশ্যই অনেক বেশি ট্যাক্স দিতে হবে। আমাদের শিল্পীদের বঞ্চিত করে বাইরের শিল্পী দিয়ে বানানোর একটা যৌক্তিকতাও থাকতে হবে। সুতরাং আমরা এক্ষেত্রে একটা নিয়মনীতি প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।’

হাছান মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে আমরা সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি। সবার সাথে আলোচনা করেই আমরা নেই সিদ্ধান্ত গ্রহণ করব।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিজ্ঞাপন নির্মাণে হচ্ছে নীতিমালা

আপডেট টাইম : ০২:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯