ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে বিনিয়োগের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

লন্ডনে স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় সম্প্রতি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি চিত্র তুলে ধরে তিনি।

এফবিসিসিআই সভাপতি ভিশন-২০৪১ তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে উদীয়মান শক্তি। বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বর্তমান সরকার গৃহীত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে। কমনওয়েলথ দেশগুলোকে ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশকে বেছে নেবেন বলে আহ্বান জানান তিনি।

এছাড়াও বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে ভারত, জাপানসহ কমনওয়েলথ বিনিয়োগকারীদেরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং অন্য খাতে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

শেখ ফাহিম আরও জানান, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গত এক দশকে দেশের অর্থনীতি ৬ শতাংশের বেশি বেড়েছে।

সভা শেষে এফবিসিসিআই সভাপতি কমনওয়েলথ হাইকমিশনারদের ভোজ সভায় যোগ দেন। এসময় তিনি ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার সঙ্গে সাক্ষাৎ করেন। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড জনাথেন মার্লল্যান্ড অব অডস্টকও উপস্থিত ছিলেন।

কমনওয়েলথ সচিবালয় এবং সদস্য দেশগুলোর সরকার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় ২০১৪ সালের জুলাই মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সিডব্লিউইআইসি গঠিত হয়। এ বছরই প্রথম বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সিডব্লিউইআইসি-এর স্ট্যাটেজিক পার্টনার হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে বিনিয়োগের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোকে আহ্বান

আপডেট টাইম : ০১:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯