ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সিটি ব্যাংকের কার্ডে মিলবে ইউএস-বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক: সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটলেই ১০ শতাংশ ছাড় দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে ইন্টারন্যাশনাল রুটের ক্ষেত্রে এ ছাড় ৭ শতাংশ। ইউএস-বাংলার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, অভ্যন্তরীণ সব রুটে সিটি ব্যাংকের কার্ড ব্যবহার করে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড় বিজনেস ও ইকোনমি উভয় ক্লাসে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও বিজনেস এবং ইকোনমি ক্লাসের যাত্রীরা সাত শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।

এ সুবিধা পেতে হলে যাত্রীদের ২০২০ সালের ১৫ মার্চের মধ্যে টিকিট ক্রয় করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ক্রয় করা টিকিট দিয়ে ২০২০ সালের ১৫ এপ্রিলের মধ্যে ভ্রমণ করতে হবে।

এ বিষয়ে ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সিটিজেন নিউজকে বলেন, ভ্রমণে ছাড়ের বিষয়টি লাভের উদ্দেশ্যে নয়। বরং ব্যাংকের গ্রাহকদের এয়ারলাইন্স সেবায় সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য। উন্নত বিশ্বে এ ধরনের সেবা অনেক আগে থেকেই চালু।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেবা সম্পর্কে তিনি বলেন, দেশের পর্যটন শিল্প বিকশিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আর অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানুষ আকাশ ভ্রমণে অনেক বেশি অভ্যস্ত। এটি পর্যটনের জন্য একটি ভালো দিক।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ১০টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০।

‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে শিগগিরই আরও একটি এটি আর ৭২-৬০০ এয়ার ক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

সিটি ব্যাংকের কার্ডে মিলবে ইউএস-বাংলা

আপডেট টাইম : ০৯:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯