ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

উত্তরপ্রদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: শ্রেণিকক্ষে বসে আর মোবাইল চালাতে পারবে না শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয় পড়ানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরাও। রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, উত্তরপ্রদেশের উচ্চশিক্ষা দফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থী এবং শিক্ষক কেউই পঠন-পাঠনের সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না।

শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ব্যবহার নয় এমনকি কেউ মোবাইল নিয়েও আসতে পারবেন না ক্যাম্পাসে। নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজ্যটির উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি নির্দেশনা জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম।

রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার জন্য উন্নত পরিবেশ সৃষ্টির জন্য এমন নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রাতিষ্ঠানিক ঘণ্টার অনেক মূল্যবান সময় নষ্ট করেন মোবাইল ফোন ব্যবহার করে।

যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রাদেশিক মন্ত্রিসভার বৈঠকসহ তার সমস্ত সরকারি বৈঠকের সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েকজন মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে চালাতে দেখে এমন ব্যবস্থা নেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

উত্তরপ্রদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

আপডেট টাইম : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯