ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

অসংক্রামক রোগবিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: দেশের চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য গবেষকদের উৎসাহিত করতে ঢাকায় শুরু হয়েছে ‘অসংক্রামক রোগবিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলন’। ক্লিনিকাল রিসার্চ প্ল্যাটফর্ম, বাংলাদেশের আয়োজনে রোববার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, আইসিডিডিআর,বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং সাবেক সচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, এনসিডি বিষয়ে প্রথম বৈজ্ঞানিক সম্মেলন একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ও জনস্বাস্থ্যবিষয়ক গবেষকদের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার করবে। এর মাধ্যমে এনসিডিবিষয়ক বিভিন্ন সম্মেলনে কাজগুলো জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে উপস্থাপন ও জানানোর সুযোগ থাকবে। প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশে এনসিডি মোকাবিলা করার জন্য নানান ব্যবহারিক কৌশল বিকাশেও সহায়তা করবে।

উল্লেখ্য, এই সম্মেলনে নয়টি ক্যাটাগরিতে দুইশরও বেশি সায়েন্টিফিক পেপার থেকে সেরা গবেষণাকে বাছাই করা হবে। এ উপলক্ষে গতকাল (শনিবার) আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে ‘আপনার গবেষণাপত্র কীভাবে প্রকাশ করা যায়?’ শীর্ষক একটি প্রি-কনফারেন্স ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

অসংক্রামক রোগবিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ঢাকায়

আপডেট টাইম : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯