ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনাদিয়ায় শিল্পকারখানা স্থাপন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটিজেন ডেস্ক: সোনাদিয়ায় কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারের এই দ্বীপটিতে শুধুমাত্র ইকো ট্যুরিজম উন্নত করা হবে। গতকাল বিকেলে তার কার্যালয়ে (পিএমও) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপভোগকালে সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন তিনি।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক জোন কতৃর্পক্ষ (বেজা) এই শিল্প নগরের বিভিন্ন আঙ্গিকগত দিক তুলে ধরে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী গভীর মনযোগের সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং এই বিষয়ে বেশ কিছু নির্দেশ প্রদান করেন।

শেখ হাসিনা বেজা কতৃর্পক্ষকে শ্রমিকদের আবাসন এবং একইসাথে শিল্প এবং আইটি ক্ষেত্রের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের বিষয়ে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি একইসঙ্গে এই শিল্প নগরকে জলোচ্ছ্বাস এবং সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে বেজা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন)’ এর বিকাশ সাধন করছে।

চট্টগ্রাম এবং ফেনী জেলার তিনটি উপজেলা-মীরেরসরাই, সীতাকুন্ডু এবং সোনাগাজী’র প্রায় ৩০ হাজার একর জমির ওপর বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলের তীরবর্তী ২৫ কি.মি এলাকা নিয়ে এই শিল্প নগর প্রতিষ্ঠা হচ্ছে। বাসস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

সোনাদিয়ায় শিল্পকারখানা স্থাপন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯